প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম

নববর্ষে ঢাকেশ্বরী মন্দিরে সেনাপ্রধান, দিলেন সম্প্রীতি ও ঐক্যের বার্তা
বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উপস্থিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৪ এপ্রিল) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে আয়োজিত বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনায় অংশগ্রহণ করেন সেনাপ্রধান।
তিনি উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের পারস্পরিক সহাবস্থানই আমাদের জাতীয় শক্তি। এ সময় তিনি জাতির প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য রক্ষার আহ্বান জানান।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























