জাতীয়

সংসদে নামাজের সময় এমপি হানজালার জুতা ‘বদল’, ফেসবুকে মজার অভিজ্ঞতা শেয়ার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম

সংসদে নামাজের সময় এমপি হানজালার জুতা ‘বদল’, ফেসবুকে মজার অভিজ্ঞতা শেয়ার

জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে ভিন্নধর্মী এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নামাজ শেষে নিজের জুতার পরিবর্তে অন্য কারও জুতা পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

সোমবার (৩০ মার্চ) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে হানজালা জানান, নামাজ শেষ করে এসে দেখেন তার জুতা আর আগের জায়গায় নেই। ধারণা করা হচ্ছে, কেউ ভুলবশত তার জুতা নিয়ে গেছেন এবং পরিবর্তে অন্য একটি জুতা রেখে গেছেন।

ঘটনাটিকে হাস্যরসের সঙ্গেই তুলে ধরে তিনি লেখেন, এটি জীবনের ছোট কিন্তু অদ্ভুত ও সুন্দর মুহূর্তগুলোর একটি। একই সঙ্গে যিনি ভুল করে তার জুতা নিয়ে গেছেন, তার মঙ্গল কামনা করেন তিনি।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যদি সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দেখে থাকেন, তাহলে জুতাটি ফেরত দিলে তিনি খুশি হবেন। আর যেই জুতাটি রেখে যাওয়া হয়েছে, সেটি যথাস্থানে সংরক্ষণ করে রাখা হয়েছে বলেও জানান তিনি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

কানাডার বেগমপাড়া: লুটপাটের টাকায় গড়া বিলাসী জীবন

কানাডার বেগমপাড়া: লুটপাটের টাকায় গড়া বিলাসী জীবন

ঈদে সিলেটে পর্যটকের ভিড়ের সম্ভাবনা, তবে বন্যার আশঙ্কা

ঈদে সিলেটে পর্যটকের ভিড়ের সম্ভাবনা, তবে বন্যার আশঙ্কা

বাজার স্থিতিশীল রাখতে এলপিজিতে ভ্যাট কমালো সরকার

বাজার স্থিতিশীল রাখতে এলপিজিতে ভ্যাট কমালো সরকার

আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণে নতুন রূপে ‘ইয়েস গ্লোবাল’ যাত্রা শুরু

আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণে নতুন রূপে ‘ইয়েস গ্লোবাল’ যাত্রা শুরু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন