প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

বাংলাদেশ এবং চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চারদিনের চীন সফরের তৃতীয় দিন, শুক্রবার (২৮ মার্চ) দুই দেশের মধ্যে এসব চুক্তি ও স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- দুদেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।
এছাড়া, চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি, দুই দেশের মধ্যে পাঁচটি বিষয়ে আনুষ্ঠানিক সহযোগিতার ঘোষণা দেয়া হয়েছে। এগুলো হলো:
- বিনিয়োগ আলোচনা শুরু করা
- চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা
- মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ
- একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ
- একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান
তথ্যসূত্র: বিএসএস
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























