জাতীয়

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:৪২ পিএম

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সাত বিশিষ্ট ব্যক্তির হাতে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৫’ তুলে দিয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এই পুরস্কার প্রদান করেন তিনি।

এবারের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন:

  • বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),
  • সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর),
  • সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর),
  • সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),
  • মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),
  • শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর, এবং
  • প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ পুরস্কার বিতরণী পর্বটি সঞ্চালনা করেন এবং পুরস্কার বিজয়ীদের সাইটেশন পাঠ করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

আ.লীগের কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, গান

আ.লীগের কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, গান

পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা আনতে বিমানবন্দরে কর্মীদের শরীরে ক্যামেরা

লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা আনতে বিমানবন্দরে কর্মীদের শরীরে ক্যামেরা

খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন