জাতীয়

বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি এভারকেয়ারে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি এভারকেয়ারে

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকায় এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

হাসপাতালের মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান চিকিৎসা ব্যবস্থাপনার গভীর মূল্যায়নের জন্য বিদেশি বিশেষজ্ঞ মতামত জরুরি হয়ে পড়ে। সে কারণেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড তাদের সঙ্গে প্রয়োজনীয় রিপোর্ট ও পরীক্ষার তথ্য শেয়ার করেছে, যাতে শুরু থেকেই সমন্বিতভাবে চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেল স্টারলিংক

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া

আবরার ফাহাদের নামে করা মসজিদ সম্প্রসারণের উদ্বোধন

আবরার ফাহাদের নামে করা মসজিদ সম্প্রসারণের উদ্বোধন

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন