জাতীয়

১৬ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

১৬ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু

যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ মোট ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে। এই কার্যক্রম ২৮ নভেম্বর পর্যন্ত চলবে

নিবন্ধন চালু হওয়া দেশগুলো হলো—
যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো, কিউবা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, পানামা, হন্ডুরাস, হাইতি, নিকারাগুয়া, গুয়াতেমালা, ডমিনিকান রিপাবলিক, কোস্টারিকা এবং বাহামা দ্বীপপুঞ্জ।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলেও একই তারিখ পর্যন্ত চলমান থাকবে।

ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ পাচ্ছেন। নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তা দিতে নির্বাচন কমিশন ২৪ ঘণ্টাব্যাপী হেল্প ডেস্ক চালু করেছে।

হেল্প ডেস্কের নম্বরগুলো হলো—
হোয়াটসঅ্যাপ ও ইমু: +8801335149920, +8801335149923-32, +8801777770562
বোটিম: +8801335149927, +8801335149929-30, +8801777770562

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

সিন্ডিকেট ভাঙার লড়াইয়ে বাংলাদেশ, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের প্রত্যাশা

সিন্ডিকেট ভাঙার লড়াইয়ে বাংলাদেশ, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের প্রত্যাশা

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি জারি

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি জারি

অনলাইনে জুয়া: সর্বোচ্চ ২ বছরের জেল, ১ কোটি টাকা জরিমানা

অনলাইনে জুয়া: সর্বোচ্চ ২ বছরের জেল, ১ কোটি টাকা জরিমানা

ঈদেও যৌথবাহিনীর অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদেও যৌথবাহিনীর অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন