জাতীয়

রাতে দরজা খোলেননি মা, ভোরে গলিতে মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম

রাতে দরজা খোলেননি মা, ভোরে গলিতে মিলল কিশোরের রক্তাক্ত মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ী থেকে হিমু ওরফে কালু (১৭) নামে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরজুড়ে ছিল ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগর রোডে মেডিবাংলা হাসপাতালের পাশের গলিতে কিশোরটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ট্রিপল নাইনের মাধ্যমে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত হিমুর খালাতো বোনের স্বামী হাসান খান জানান, হিমু মীরহাজীরবাগ এলাকায় পরিবারসহ বসবাস করত। তার বাবার নাম মিন্টু মিয়া। সে কোনো পেশায় জড়িত ছিল না এবং মাদকাসক্ত ছিল। কয়েকবার রিহ্যাবে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

হাসান খান আরও জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় হিমু। রাত আনুমানিক ২টার দিকে সে বাসায় ফেরে। কিন্তু গভীর রাতে ফেরায় মা রেখা বেগম রাগ করে দরজা খোলেননি। সকালে খবর পাই, নবীনগর রোডে তার মরদেহ পড়ে আছে।”

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, “মরদেহের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”

তবে তিনি আরও জানান, ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরা ছিঁড়ে ফেলা হয়েছে, যা হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্তাধীন, এবং একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

পুলিশের লাঠিচার্জে সংসদ ভবন ছাড়লেন জুলাই যোদ্ধারা

পুলিশের লাঠিচার্জে সংসদ ভবন ছাড়লেন জুলাই যোদ্ধারা

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১ ইউনিট

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১ ইউনিট

রোজা শুরুর সম্ভাব্য সময় জানালেন জ্যোতির্বিদরা

রোজা শুরুর সম্ভাব্য সময় জানালেন জ্যোতির্বিদরা

আবরার ফাহাদের নামে করা মসজিদ সম্প্রসারণের উদ্বোধন

আবরার ফাহাদের নামে করা মসজিদ সম্প্রসারণের উদ্বোধন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন