জাতীয়

সিলেটে সাদা পাথর লুট: ৫ জন আটক

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম

সিলেটে সাদা পাথর লুট: ৫ জন আটক

সিলেটের ভোলাগঞ্জ এলাকা থেকে সাদা পাথর লুটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।

এ ঘটনায় অজ্ঞাতনামা ২ হাজার জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্টের পর থেকে সরকারি গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অনুমতি ছাড়া কোটি টাকার সাদা পাথর লুট করা হয়েছে। পাথর চুরি খনি ও খনিজ সম্পদ আইন, ১৯৯২ এবং ২০১২ সালের বিধিমালা লঙ্ঘন করেছে। এছাড়াও এটি দণ্ডবিধির চুরির (ধারা ৩৭৯) ও সরকারি কাজে বাধা দেওয়ার (ধারা ৪৩১) অপরাধ।

পুলিশ ইতোমধ্যে অভিযান চালিয়ে ১২০টি পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে এবং পাথর আগের জায়গায় ফিরিয়ে দিতে ৭ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি এভারকেয়ারে

বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি এভারকেয়ারে

ইউনেস্কোর স্বীকৃতি পেল বাংলাদেশের ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

ইউনেস্কোর স্বীকৃতি পেল বাংলাদেশের ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

সংসদ সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা

সংসদ সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা

ঢাকায় জাতিসংঘ মহাসচিব

ঢাকায় জাতিসংঘ মহাসচিব

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন