জাতীয়

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধে ঢাকা থেকে ১১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধে ঢাকা থেকে ১১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে এসব দেশের অন্তত ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী ও ট্রানজিট যাত্রীরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার (২৩ জুন) রাতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিরাপত্তাজনিত কারণে এসব দেশ তাদের আকাশপথে সব ফ্লাইট চলাচল স্থগিত করে। রাতেই শাহজালাল বিমানবন্দর থেকে কাতার, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী সব ফ্লাইট বাতিল করা হয়।

ফ্লাইট বাতিল হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ ও গালফ এয়ারের যাত্রীদের অনেকেই ঢাকার বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের একাধিক ফ্লাইট মাঝপথ থেকে ফিরে এসেছে এবং যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, রাতের ওই পরিস্থিতিতে নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। শারজাহ, বাহরাইন, কুয়েত, দোহা, আবুধাবি ও দুবাই রুটে অন্তত ১১টি ফ্লাইট বাতিল হয়, যা পর্যায়ক্রমে রিশিডিউল করা হচ্ছে।

তবে মধ্যরাতের পর চার দেশের আকাশসীমা আবার খুলে দেওয়া হয়, এবং বর্তমানে এসব রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইনে যোগাযোগ করে ভ্রমণ সংক্রান্ত হালনাগাদ তথ্য নেওয়ার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

ওয়ারেন্টভুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে এরমধ্যে সিলেটের তোফায়েল

ওয়ারেন্টভুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে এরমধ্যে সিলেটের তোফায়েল

‘স্যার’ নয়, ‘ভাইয়া’ সম্বোধনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারেক রহমান

‘স্যার’ নয়, ‘ভাইয়া’ সম্বোধনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারেক রহমান

ঈদেও যৌথবাহিনীর অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদেও যৌথবাহিনীর অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে, শতভাগ অনলাইনে

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে, শতভাগ অনলাইনে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন