জাতীয়

পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৬:২২ পিএম

পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পরবর্তী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ বা ইচ্ছা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার মতে, তাদের দায়িত্ব কেবল একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রূপান্তর নিশ্চিত করা—যেখানে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

বুধবার লন্ডনের চ্যাথাম হাউজের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আয়োজিত এক আলোচনার পর প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন তিনি। সেসময় তাকে প্রশ্ন করা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের কেউ ভবিষ্যতের নির্বাচিত সরকারের অংশ হতে চায় কি না। জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, “কোনোভাবেই না, কোনোভাবেই না। আমার মনে হয়, আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই তা করতে চাইবেন না।”

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে যথাযথ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করে জনগণের হাতে নির্ভরযোগ্য নেতৃত্ব ফিরিয়ে দেওয়া। “আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সঠিক হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,”—যোগ করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা নিয়ে এক প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, দলটির বিরুদ্ধে তরুণদের হত্যাকাণ্ড, গুম এবং জনগণের অর্থ চুরির অভিযোগ থাকায় এটিকে আদৌ একটি রাজনৈতিক দল বলা যায় কি না, সে বিষয়ে বিতর্ক রয়েছে। তার ভাষায়, “আপনি কি তখনও এটিকে একটি রাজনৈতিক দল বলবেন? সুতরাং, এটি একটি বিতর্ক, কোনো বিচার নয়।”

তিনি বলেন, তারা ধারণা করেছিলেন, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে। কিন্তু যেসব নেতা-কর্মী দেশ ছেড়েছেন, তারা কোনো অনুশোচনা না করে বরং সাধারণ জনগণকে উস্কে দিচ্ছেন।

দেশের স্থিতিশীলতা ও রাজনীতিকদের নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। “আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে… যতক্ষণ না বিচার সম্পন্ন হয়। আমরা শুধু এটুকুই করেছি,”—বলেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ড. ইউনূস দাবি করেন, অতীতে বাংলাদেশে গণমাধ্যম কখনও এত স্বাধীনতা ভোগ করেনি, যা বর্তমান সময়ে করছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

নির্বাচনের আগে বাংলাদেশের তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

নির্বাচনের আগে বাংলাদেশের তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

ফয়সালের বিদেশে পালানোর তথ্য নিয়ে নিশ্চিত নয় পুলিশ

ফয়সালের বিদেশে পালানোর তথ্য নিয়ে নিশ্চিত নয় পুলিশ

ভিসার মেয়াদ শেষে শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি

ভিসার মেয়াদ শেষে শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি

সুনামগঞ্জের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

সুনামগঞ্জের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন