জাতীয়

জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৪:২১ পিএম

জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে

জাপানে শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।” তিনি আরও বলেন, “এটি শুধু কর্মসংস্থানের নয়, বরং জাপানকে জানারও একটি বড় সুযোগ।”

সেমিনারে বাংলাদেশ ও জাপানের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

জাপানের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও সম্ভাবনার প্রশংসা করেন। শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের প্রতিনিধি মিতসুরু মাতসুশিতা বলেন, “বাংলাদেশি মেধাবীদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব।”

জাপানের এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, “বাংলাদেশ তরুণ ও দক্ষ শ্রমশক্তির গুরুত্বপূর্ণ উৎস। আমরা আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী নিয়োগে প্রস্তুত।”

ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট জানান, তারা বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম বাড়াচ্ছেন, যাতে আরও বেশি বাংলাদেশি কর্মী জাপানে কাজের সুযোগ পান।

জেইটিসিও চেয়ারম্যান হিরোআকি ইয়াগি জানান, ভাষা শিক্ষকের অভাব বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, “জনসংখ্যা হ্রাসের কারণে জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের গুরুত্ব বাড়ছে।”

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট ১ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে, যা বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

চলতি বছর আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না, ই-লাইসেন্স চালু থাকবে

চলতি বছর আর ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হবে না, ই-লাইসেন্স চালু থাকবে

বাংলাদেশের সঙ্গে বহুমুখী সহযোগিতা বাড়াতে আগ্রহী আলজেরিয়া

বাংলাদেশের সঙ্গে বহুমুখী সহযোগিতা বাড়াতে আগ্রহী আলজেরিয়া

মাগুরায় ধর্ষণের শিকার সেই আসিয়া আর বেঁচে নেই

মাগুরায় ধর্ষণের শিকার সেই আসিয়া আর বেঁচে নেই

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন