জাতীয়

এপ্রিলে ৫৮৩ জনের প্রাণহানি সড়ক দুর্ঘটনায়, মোট দুর্ঘটনা ৬১০টি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ মে ২০২৫, ০৪:৫৪ পিএম

এপ্রিলে ৫৮৩ জনের প্রাণহানি সড়ক দুর্ঘটনায়, মোট দুর্ঘটনা ৬১০টি

২০২৫ সালের এপ্রিল মাসে দেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬১০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬২৮ জন, আহত হয়েছেন ১ হাজার ২০৭ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা পর্যবেক্ষণ সেল সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।

মঙ্গলবার (৬ মে) সংস্থাটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে সড়কে ৫৬৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৮৩ জনের এবং আহত হয়েছেন ১ হাজার ২০২ জন। নৌপথে ৮টি দুর্ঘটনায় মারা গেছেন ১০ জন এবং নিখোঁজ হয়েছেন একজন। রেলপথে ৩৫টি ঘটনায় ৩৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল উল্লেখযোগ্য। এপ্রিল মাসে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত ও ২২৪ জন আহত হন। এসব দুর্ঘটনা মোট সড়ক দুর্ঘটনার ৩৮ শতাংশের কাছাকাছি, এবং নিহতদের প্রায় ৪০ শতাংশই ছিলেন মোটরসাইকেল আরোহী।

ভৌগোলিক দিক থেকে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে, যেখানে ১৩৮টি ঘটনায় ১৩৬ জন মারা যান ও আহত হন ৩৭৭ জন। বিপরীতে সবচেয়ে কম দুর্ঘটনা দেখা গেছে সিলেট বিভাগে—২৮টি দুর্ঘটনায় মারা গেছেন ৩১ জন।

দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে—প্রায় ৫১ শতাংশই গাড়ি চাপা, ২৪ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৯ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া। এছাড়া ৬ শতাংশ ঘটেছে অন্যান্য নানা কারণে, অল্পসংখ্যক দুর্ঘটনা ঘটেছে কাপড় বা ওড়না চাকার সঙ্গে জড়িয়ে যাওয়া এবং ট্রেন-যানবাহন সংঘর্ষের কারণে।

রাস্তার ধরন অনুযায়ী বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনাগুলোর ৩২ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ৩৪ শতাংশ ফিডার রোডে ঘটেছে। রাজধানী ঢাকা মহানগরীতে ৪ শতাংশ এবং চট্টগ্রাম মহানগরীতে প্রায় ১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। রেলক্রসিংয়ে দুর্ঘটনার হার ছিল ০.৩৫ শতাংশ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতার ইন্তেকাল

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতার ইন্তেকাল

প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও সুবিধা কী কী?

প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও সুবিধা কী কী?

লন্ডনে দেশি সবজি চাষে সাফল্য, কোটিপতির পথে তিন বাংলাদেশি তরুণ

লন্ডনে দেশি সবজি চাষে সাফল্য, কোটিপতির পথে তিন বাংলাদেশি তরুণ

ই-গেট থাকলেও যাত্রীরা পাচ্ছেন না সুফল

ই-গেট থাকলেও যাত্রীরা পাচ্ছেন না সুফল

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন