জাতীয়

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

Icon

Newsdesk

প্রকাশ: ২ মে ২০২৫, ১২:৪৬ পিএম

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

মদিনায় হজ পালন করতে গিয়ে খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বলে নিশ্চিত করেছে হজ মিশনের হেল্পডেস্ক।শুক্রবার (২ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।এতে জানানো হয়, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমানের মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের সংশ্লিষ্ট সূত্র।২০২৫ সালের (হিজরি ১৪৪৬) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১ হাজার ২২৪ জন হজযাত্রী। গত সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

নির্বাচনের আগে বাংলাদেশের তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

নির্বাচনের আগে বাংলাদেশের তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা

স্ত্রীর নামে কোনো স্বর্ণ নেই, তাহেরির নিজের নামে রয়েছে ৩১ ভরি

স্ত্রীর নামে কোনো স্বর্ণ নেই, তাহেরির নিজের নামে রয়েছে ৩১ ভরি

অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে পোলট্রিতে ‘সুপারবাগ’: ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে পোলট্রিতে ‘সুপারবাগ’: ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন