জাতীয়

রোহিঙ্গাদের জন্য সাড়ে তিন মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পিএম

রোহিঙ্গাদের জন্য সাড়ে তিন মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

কক্সবাজার জেলা ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করার জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)কে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে।

ঢাকার জাপান দূতাবাসের একটি বিজ্ঞপ্তিতে সোমবার (২৮ এপ্রিল) এই তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনিচি এবং আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এই প্রকল্পের আওতায় কক্সবাজার এবং ভাসানচরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায় উপকৃত হবে।

প্রকল্পটি সুরক্ষা, আশ্রয়, খাদ্য সহায়ক পণ্য, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন সহায়তা প্রদান করবে। এছাড়া ভাসানচরে শরণার্থীদের জন্য জীবিকা নির্বাহের সুযোগ এবং কক্সবাজারে স্থানীয় সম্প্রদায়ের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সুরক্ষা সেবা নিশ্চিত করা হবে।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনিচি জানান, তিনি আশা করেন এই প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি আরো বলেন, “এই প্রকল্পটি কক্সবাজার এবং ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগণের সুরক্ষা এবং জীবনমান উন্নত করবে।” তিনি জানান, জাপান সরকার এই সংকটের টেকসই সমাধানের জন্য আইওএম-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

চলতি মাসেই সরকারি চাকরিজীবীদের টানা ৩ দিনের ছুটি

চলতি মাসেই সরকারি চাকরিজীবীদের টানা ৩ দিনের ছুটি

বিমানের চাকার ভেতরে শিয়াল, অল্পের জন্য রক্ষা পেল দুই শতাধিক যাত্রী

বিমানের চাকার ভেতরে শিয়াল, অল্পের জন্য রক্ষা পেল দুই শতাধিক যাত্রী

১০ দিনের ঈদের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত

১০ দিনের ঈদের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত

এনআইডির পরিচালকসহ ৮ কর্মকর্তাকে বদলি ইসির

এনআইডির পরিচালকসহ ৮ কর্মকর্তাকে বদলি ইসির

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন