প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০২:৫০ পিএম

বিশ্বকে ‘থ্রি জিরো’ ভিশনে এক হওয়ার আহ্বান ড. ইউনূসের
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব সম্প্রদায়কে ‘থ্রি জিরো’—শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—এই লক্ষ্যকে সামনে রেখে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৮১তম অধিবেশনে ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বলেন, “আমরা এমন একটি বিশ্ব গড়তে পারি যেখানে কেউ সম্পদ কেন্দ্রীভূত করবে না, কেউ বেকার থাকবে না এবং পরিবেশ ধ্বংস হবে না। এই ভবিষ্যৎ সম্ভব, যদি আমরা সকলে এগিয়ে আসি।”
তিনি বর্তমান বৈশ্বিক বৈষম্য, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তির ব্যবধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “বিশ্বের তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।” বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























