লাইফ স্টাইল

তাপপ্রবাহ কিছুটা কমছে, তবে ২০ জুলাই ফের ৩৫ ডিগ্রির গরমে পড়তে পারে যুক্তরাজ্য

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৫:৩৫ পিএম

তাপপ্রবাহ কিছুটা কমছে, তবে ২০ জুলাই ফের ৩৫ ডিগ্রির গরমে পড়তে পারে যুক্তরাজ্য

বর্তমান গরমের তীব্রতা কিছুটা কমার ইঙ্গিত মিললেও, স্বস্তি যেন দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যুক্তরাজ্যে আগামী ১৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে বছরের চতুর্থ তাপপ্রবাহ, যেখানে ২০ জুলাই সর্বোচ্চ গরম অনুভূত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২০ জুলাই লন্ডনে তাপমাত্রা উঠতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে, আর নরফোকে তা পৌঁছাতে পারে ৩৫ ডিগ্রিতে। অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি থেকে কিছুটা আরাম মিললেও সপ্তাহ শেষে আবারও গরমে নাকাল হওয়ার আশঙ্কা রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাজ্যে এমন তাপপ্রবাহ এখন আর বিরল ঘটনা নয়। ২০১৮ সালের মতো অতিমাত্রার গরম এক সময় প্রতি দশকে একবার দেখা গেলেও, এখন তা প্রায় প্রতি বছরই ঘটছে।আবহাওয়াবিদরা বলছেন, আপাত স্বস্তির মধ্যেও গরমের জন্য প্রস্তুত থাকার বিকল্প নেই। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই গরম হতে পারে মারাত্মক ঝুঁকিপূর্ণ।

তাই এখনই প্রয়োজন যথাযথ পরিকল্পনা ও সতর্কতা—যাতে ২০ জুলাইয়ের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন সবাই।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লাইফ স্টাইল থেকে আরো

দুপুরের খাবারের আদর্শ সময় কখন?

দুপুরের খাবারের আদর্শ সময় কখন?

গরমে আরাম ও স্টাইল—স্লিভলেস পোশাক পরার ৫ টিপস

গরমে আরাম ও স্টাইল—স্লিভলেস পোশাক পরার ৫ টিপস

যুক্তরাজ্যে ভয়াবহ তাপদাহ: ৩৪ ডিগ্রি গরমে জরিমানা, পানির বিধিনিষেধ ও অগ্নিকাণ্ডে আতঙ্ক

যুক্তরাজ্যে ভয়াবহ তাপদাহ: ৩৪ ডিগ্রি গরমে জরিমানা, পানির বিধিনিষেধ ও অগ্নিকাণ্ডে আতঙ্ক

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বাড়িতে তৈরি করুন গোলাপ তেল

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বাড়িতে তৈরি করুন গোলাপ তেল

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন