প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০২:৪২ পিএম

কিডনি সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের খাদ্য নির্বাচনে হতে হয় খুবই সচেতন। কারণ খাদ্যতালিকার ভুল বাছাই কিডনির উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তাই দুপুরের খাবার হতে হবে সুষম, হালকা ও কিডনি-বান্ধব। নিচে দেওয়া হলো এমন চার ধরনের খাবারের পরামর্শ যা কিডনি রোগীদের দুপুরের খাদ্যতালিকায় রাখা যেতে পারে:
১. নিয়ন্ত্রিত প্রোটিন গ্রহণ: হালকা পরিমাণে মাছ খাওয়া যেতে পারে, তবে বেশি নয়। ডিমের কুসুম বাদ দিয়ে কেবল সাদা অংশ খাওয়া নিরাপদ। এছাড়া চর্বিমুক্ত মাংস, যেমন মুরগির বুকের মাংস, প্রোটিনের ভালো উৎস হতে পারে।
২. নির্বাচিত সবজি: পটাসিয়াম কম এমন সবজি বেছে নেওয়া উচিত, যেমন শসা, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি এবং বরবটি। সবজি সেদ্ধ করে খেলে এতে থাকা অতিরিক্ত পটাসিয়াম কমে যায়, যা কিডনির জন্য উপকারী।
৩. সীমিত শর্করা গ্রহণ: দুপুরের খাদ্যে পরিমিত পরিমাণে ভাত বা ব্রাউন রাইস রাখতে পারেন। লবণ ও ফসফরাস কম এমন ময়দা বা লবণহীন আটার রুটি গ্রহণ করা ভালো।
৪. কম পটাসিয়ামযুক্ত ফল: আপেল, পেয়ারা ও আঙ্গুরের মতো ফল কিডনি রোগীদের জন্য নিরাপদ এবং পুষ্টিকর বিকল্প।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























