লাইফ স্টাইল

প্রচণ্ড গরমে সুস্থ থাকার ৫টি কার্যকর পরামর্শ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:২৭ পিএম

প্রচণ্ড গরমে সুস্থ থাকার ৫টি কার্যকর পরামর্শ

দেশের বিভিন্ন এলাকায় চলছে তীব্র তাপপ্রবাহ। এই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে, বিশেষ করে পানিশূন্যতা ও হিটস্ট্রোকের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এমন সময় সতর্ক থাকা জরুরি। নিচে পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো, যেগুলো অনুসরণ করলে গরমেও সুস্থ থাকা সম্ভব:

১. ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন

রোদে বের হলে ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন। প্রয়োজনে মাথায় হালকা সুতির কাপড় জড়িয়ে নিন। এতে সূর্যরশ্মি থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে।

২. হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন

গরমে সুতির তৈরি হালকা ও আরামদায়ক জামা-কাপড় পরুন। আঁটসাঁট ও পলিয়েস্টার পোশাক এড়িয়ে চলুন, কারণ এসব পোশাকে ঘাম জমে শরীর সহজেই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়তে পারে।

৩. দুপুরে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন

বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যতাপ সবচেয়ে বেশি থাকে। এ সময় জরুরি না হলে বাইরে না যাওয়াই ভালো। প্রয়োজন হলে সকালবেলা বা সন্ধ্যায় বাইরে যাওয়ার পরিকল্পনা করুন।

৪. সানস্ক্রিন ব্যবহার করুন

রোদে বাইরে গেলে উচ্চ SPF সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করুন, যা ত্বককে সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে।

৫. পর্যাপ্ত পানি পান করুন

সঙ্গে পানির বোতল রাখুন এবং নিয়মিত পানি পান করুন। চাইলে পানিতে একটু লবণ ও চিনি মিশিয়ে খেতে পারেন। এটি শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং পানিশূন্যতা প্রতিরোধ করে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লাইফ স্টাইল থেকে আরো

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বাড়িতে তৈরি করুন গোলাপ তেল

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বাড়িতে তৈরি করুন গোলাপ তেল

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন

গরমে আরাম ও স্টাইল—স্লিভলেস পোশাক পরার ৫ টিপস

গরমে আরাম ও স্টাইল—স্লিভলেস পোশাক পরার ৫ টিপস

মিষ্টির লোভ সামলানো কঠিন? সহজ ও স্বাস্থ্যকর কিছু সমাধান আছে!

মিষ্টির লোভ সামলানো কঠিন? সহজ ও স্বাস্থ্যকর কিছু সমাধান আছে!

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন