লিড নিউজ

মসজিদের মিম্বর থেকে সংসদে আবুল হাসান

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

মসজিদের মিম্বর থেকে সংসদে আবুল হাসান

মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল হাসান। ৫৯ বছর বয়সী এই এমপির পেশা ইমাম ও খতিব। এছাড়া তিনি একজন শিক্ষকও। এলাকায় তিনি ইসলামী বক্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলের জোটের প্রার্থী, খেলাফত মজলিসের আবুল হাসানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম।
নির্বাচনে মোহাম্মদ আবুল হাসান “দেয়াল ঘড়ি” প্রতীকে ৭৯,৩৫৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক “খেজুরগাছ” প্রতীকে, পেয়েছেন ৬৯,৭৭৪ ভোট। আবুল হাসান এই আসনে ৯,৫৮১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
জানা যায়, মোহাম্মদ আবুল হাসান জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামের মোহাম্মদ আব্দুল লতিফ ও মোছাম্মৎ আছারুন বিবি দম্পতির ছেলে। তাঁর জন্ম ১৯৬৬ সালের ১৫ অক্টোবর। মোহাম্মদ আবুল হাসান সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে শিক্ষকতায় যোগ দেন এবং বর্তমানে তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন। ২০০০ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে আহত দুই মাহুত

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে আহত দুই মাহুত

বিয়ে করতে গিয়ে বরের মৃত্যু

বিয়ে করতে গিয়ে বরের মৃত্যু

মন্ত্রিসভায় সিলেট বিভাগের সম্ভাব্যদের মধ্যে আলোচনায় সাত জন

মন্ত্রিসভায় সিলেট বিভাগের সম্ভাব্যদের মধ্যে আলোচনায় সাত জন

ওসমান হাদীর হত্যাকারী শনাক্তের পর সাইবার হামলার শিকার ‘দ্য ডিসেন্ট’

ওসমান হাদীর হত্যাকারী শনাক্তের পর সাইবার হামলার শিকার ‘দ্য ডিসেন্ট’

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন