জাতীয়

৭৩ দিন পর ফের চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৫:৩১ পিএম

৭৩ দিন পর ফের চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

দীর্ঘ ৭৩ দিন পর আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে ১৯৩ জন যাত্রী নিয়ে ফ্লাইট বিজি-৭৮৮ সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করে।

এই ফ্লাইট চালুর মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হলো।

এক যাত্রী মর্তুজা আলী বলেন, “এই ফ্লাইটের জন্য আমি বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম। অবশেষে যেতে পারছি, এটা অনেক স্বস্তির।” তিনি জানান, এই রুটে সরাসরি ফ্লাইট থাকলে যাতায়াত অনেক সহজ হয় এবং ভোগান্তি কমে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছর ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত হজ্ব ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার জন্য সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখে। এতে যুক্তরাজ্যপ্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেন এবং আশঙ্কা করেন যে, হয়তো রুটটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে রেমিট্যান্স বন্ধের হুমকিও দেন।

প্রবাসীদের দাবি, তাদের সোচ্চার অবস্থান এবং লাগাতার দাবির কারণেই কর্তৃপক্ষ এই রুটে আবার ফ্লাইট চালু করতে বাধ্য হয়েছে।

যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা এবং ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী’জ’-এর মিডিয়া ডিরেক্টর সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী বলেন, “দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ফ্লাইট চালু হওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আমরা সরকারের সংশ্লিষ্টদের কাছে বারবার অনুরোধ করেছি, তারা শেষ পর্যন্ত আমাদের দাবি রেখেছেন।”

তিনি আরও দাবি জানান, সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হোক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, “হজ ফ্লাইট শেষ হওয়ার পর রোববার থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট ফের চালু হয়েছে। সপ্তাহে দুদিন—রোববার ও মঙ্গলবার—সিলেট থেকে ফ্লাইট ছেড়ে যাবে, আর সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট আসবে।”

বিমানের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ জানান, উদ্বোধনী ফ্লাইটে ১৯৩ জন যাত্রী ছিলেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করত এই রুটে। তবে যাত্রী সংকটের অজুহাতে একটি ফ্লাইট বাতিল করে তা দুইটিতে নামিয়ে আনা হয়। এমনকি, চলতি বছরের শুরুতে অনলাইন টিকিট বুকিং ১ এপ্রিলের পর থেকে বন্ধ করে দিয়েছিল বিমান।

উল্লেখ্য, ২০২০ সালের ৬ জানুয়ারি সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

মধ্য লন্ডনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে দুইজন নিহত

মধ্য লন্ডনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে দুইজন নিহত

ব্রিটেনে ড্রাইভিং টেস্টে দালালচক্র: প্রশিক্ষকদের লগইন বেচাকেনায় লাখো পাউন্ডের অবৈধ বাণিজ্য

ব্রিটেনে ড্রাইভিং টেস্টে দালালচক্র: প্রশিক্ষকদের লগইন বেচাকেনায় লাখো পাউন্ডের অবৈধ বাণিজ্য

চট্টগ্রামে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

চট্টগ্রামে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

ঈদ পর্যন্ত সকল শনিবার সরকারি অফিস খোলা থাকবে

ঈদ পর্যন্ত সকল শনিবার সরকারি অফিস খোলা থাকবে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন