সর্বশেষ

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে মাছের পোনা অবমুক্তকরণ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৫, ১১:২৬ এএম

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে মাছের পোনা অবমুক্তকরণ

জাতীয় যুব দিবস উপলক্ষে
সিলেটে মাছের পোনা অবমুক্তকরণ

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে গতকাল ১২ আগষ্ট-২৫ মঙ্গলবার বিকেলে যুব প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে সিলেট জেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মোঃ আব্দুর রউফ শাহ, আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের কো-অর্ডিনেটর এস.এম. ইমরোজ এরশাদ, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, মতস ইনস্ট্রাক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, আলমগীর কবির, মনির হোসেন, দেশ যুব সংগঠন এর সভাপতি মোঃ কামাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় অনেক দেশীয় প্রজাতির মাছ এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সংকট মোকাবেলার জন্য ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা একটি প্রশংসনীয় কার্যক্রম। তিনি সামাজিক সংগঠনগুলোকে এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বশেষ থেকে আরো

ট্রান্সপোর্ট ফর লন্ডনে ২,২০০ জনের বেশি কর্মী বছরে এক লাখ পাউন্ডের বেশি আয় করছেন

ট্রান্সপোর্ট ফর লন্ডনে ২,২০০ জনের বেশি কর্মী বছরে এক লাখ পাউন্ডের বেশি আয় করছেন

শহীদ জিয়া জাতীয় কবিকে সেনাবাহিনীর সম্মান সূচক পদক দিয়েছিলেন: ব্যারিস্টার সালাম

শহীদ জিয়া জাতীয় কবিকে সেনাবাহিনীর সম্মান সূচক পদক দিয়েছিলেন: ব্যারিস্টার সালাম

কর্নওয়ালে একাধিক মরদেহের গুজব অস্বীকার করল পুলিশ

কর্নওয়ালে একাধিক মরদেহের গুজব অস্বীকার করল পুলিশ

শনিবার সিলেটে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

শনিবার সিলেটে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন