সিলেট

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৫, ০৩:৩২ পিএম

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেট নগরীর বারুতখানায় একটি ভবনের ছাদ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ওই যুবক মারা গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মরদেহের পাশেই একটি প্লাস পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই যুবক ছাদে উঠে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন।

নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। কী উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটল—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

যুক্তরাজ্যে পিতামাতার ছুটি ও বেতন পর্যালোচনার উদ্যোগ

যুক্তরাজ্যে পিতামাতার ছুটি ও বেতন পর্যালোচনার উদ্যোগ

লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

ভারতে অতিভারী বৃষ্টি, ডুবতে পারে সিলেটসহ দেশের ৯ অঞ্চলের নিম্নাঞ্চল

ভারতে অতিভারী বৃষ্টি, ডুবতে পারে সিলেটসহ দেশের ৯ অঞ্চলের নিম্নাঞ্চল

সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, দুই যুবক গ্রেফতার

সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, দুই যুবক গ্রেফতার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন