আন্তর্জাতিক

ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা

অপরিহার্য বা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এই নির্দেশনা প্রকাশ করে যুক্তরাজ্য সরকার।

এফসিডিও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রকে লক্ষ্য করে হামলার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণের সময় আশপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বড় রাজনৈতিক সমাবেশ, জনসমাগমস্থল এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে—এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, ভ্রমণ পরিকল্পনায় বাড়তি সতর্কতা অবলম্বন এবং যেকোনো জরুরি পরিস্থিতির জন্য বিকল্প প্রস্তুতি রাখার আহ্বান জানানো হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে, কোনো ভ্রমণেই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর আগেও, গত ২২ জানুয়ারি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছিল।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ব্রিটেনকে আগামী পাঁচ বছরে রাশিয়ার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: সাবেক সেনাপ্রধান

ব্রিটেনকে আগামী পাঁচ বছরে রাশিয়ার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: সাবেক সেনাপ্রধান

ঋষি সুনাক যোগ দিলেন গোল্ডম্যান শ্যাক্সে সিনিয়র উপদেষ্টা হিসেবে

ঋষি সুনাক যোগ দিলেন গোল্ডম্যান শ্যাক্সে সিনিয়র উপদেষ্টা হিসেবে

লন্ডনের জনসংখ্যা ১০ মিলিয়নের পথে, টাওয়ার হ্যামলেটসে ২০ শতাংশের বেশি বৃদ্ধি

লন্ডনের জনসংখ্যা ১০ মিলিয়নের পথে, টাওয়ার হ্যামলেটসে ২০ শতাংশের বেশি বৃদ্ধি

আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে

আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন