আন্তর্জাতিক

বুর্জ খলিফার শীর্ষে বজ্রপাত, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

বুর্জ খলিফার শীর্ষে বজ্রপাত, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার চূড়ায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম নিজেই বজ্রপাতের ওই ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, সবুজাভ মেঘে আচ্ছন্ন আকাশের নিচে দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফার চূড়ায় হঠাৎ শক্তিশালী বজ্রপাত আঘাত হানে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

এর আগে ক্রাউন প্রিন্স শেখ হামদান ইনস্টাগ্রামে একাধিক স্টোরি ও রিল শেয়ার করে বাসিন্দাদের সম্ভাব্য বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। বুধবার প্রকাশিত এক রিলে মরুভূমির বালিয়াড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে আসা ঘন বৃষ্টিবাহী মেঘের দৃশ্য তুলে ধরা হয়। অন্য একটি স্টোরিতে তিনি আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস এবং মেঘের গতিপথের মানচিত্রও প্রকাশ করেন।

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, বৃহস্পতিবার ‘আল বাশায়ের’ নামের একটি নিম্নচাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর প্রভাবে শারজাহ ও রাস আল খাইমার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

এনসিএম আরও জানায়, পরবর্তী সময়ে আবুধাবি ও দুবাইয়ে আরও তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়, লোহিত সাগর থেকে বিস্তৃত একটি ভূপৃষ্ঠের নিম্নচাপের কারণে দেশে অস্থির আবহাওয়া বিরাজ করছে। এর ফলে বজ্রপাত, বজ্রধ্বনি এবং কিছু এলাকায় শিলাবৃষ্টিসহ বিভিন্ন মাত্রার বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

সিলেটে ‘দশ টাকায় অন্ন’ প্রশংসনীয় উদ্যোগ: পুলিশ কমিশনার

সিলেটে ‘দশ টাকায় অন্ন’ প্রশংসনীয় উদ্যোগ: পুলিশ কমিশনার

২০২৫ সালের গ্রীষ্ম হতে চলেছে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ মৌসুম

২০২৫ সালের গ্রীষ্ম হতে চলেছে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ মৌসুম

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: মোদিকে ফোনে কী বললেন পুতিন?

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: মোদিকে ফোনে কী বললেন পুতিন?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগে ইরানের সামরিক শক্তি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগে ইরানের সামরিক শক্তি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন