আন্তর্জাতিক

মদের দোকানের টয়লেটে ‘মাতাল র‍্যাকুন’!

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

মদের দোকানের টয়লেটে ‘মাতাল র‍্যাকুন’!

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আশল্যান্ড শহরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। থ্যাংকসগিভিং ছুটিতে বন্ধ থাকা একটি মদের দোকানে ঢুকে এক র‍্যাকুন এমন তাণ্ডব চালায় যে, কর্মীরা কাজে ফিরে প্রথমেই হতবাক হয়ে যান। দোকানের তাক ভাঙা, স্কচের বোতল ছড়িয়ে–ছিটিয়ে থাকা—সব মিলিয়ে যেন এক রাতের দস্যুকাণ্ড। আর তারই মাঝে টয়লেটের মেঝেতে পড়ে আছে সম্পূর্ণ বেহুঁশ এক র‍্যাকুন; কারণ—মদ্যপান!

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দোকানের নিচের তাক থেকে স্কচের বোতল ভেঙে তা পান করে র‍্যাকুনটি। অতিরিক্ত মদ্যপানের পর প্রাণীটি হুঁশ হারিয়ে ফেলে। দোকানের কর্মীরা শনিবার সকালে ফিরেই ভাঙচুরের চিহ্ন আর পরে বেহুঁশ র‍্যাকুনটির সন্ধান পান।

দোকানের কর্মী মার্টিন জানান, র‍্যাকুনটি ছাদের টাইলস ভেঙে দোকানে ঢোকে। তারপর যা পায় তাই পান করে—একেবারে মাতাল অবস্থায় তাণ্ডব চালায়। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

পরে কর্মীরা প্রাণী নিয়ন্ত্রণ দফতরে ফোন করলে কর্মকর্তারা এসে র‍্যাকুনটিকে হ্যানোভার কাউন্টির অ্যানিমেল প্রোটেকশন অ্যান্ড শেল্টারে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা হয় এবং জ্ঞান ফিরে আসে। প্রাণীটির শরীরে কোনো আঘাত না থাকায় কয়েক ঘণ্টা ঘুমের পর সুস্থ হয়ে সে আবার বনেই ফিরে যায়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

দুর্নীতির অভিযোগে WHO-র আঞ্চলিক প্রধান সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানো হয়েছে

দুর্নীতির অভিযোগে WHO-র আঞ্চলিক প্রধান সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানো হয়েছে

মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বেলজিয়াম

মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বেলজিয়াম

নামাজের সময় স্কুল ভবন ধসে ৩ শিক্ষার্থীর মৃত্যু

নামাজের সময় স্কুল ভবন ধসে ৩ শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ: ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে নেই

বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ: ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে নেই

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন