আন্তর্জাতিক

বৈঠকের পর মামদানির উচ্ছ্বসিত প্রশংসা করলেন ট্রাম্প

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

বৈঠকের পর মামদানির উচ্ছ্বসিত প্রশংসা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেছেন। দীর্ঘদিনের তীব্র রাজনৈতিক টানাপোড়েন পেছনে ফেলে দুই নেতা এই বৈঠকে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ওভাল অফিসে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “তিনি (মামদানি) যত ভালো করবেন, আমি ততই খুশি হবো। আমরা তাকে ভালো কাজ করতে সহায়তা করবো।”

ট্রাম্প আরও জানান, মামদানির বেশ কিছু ধারণা তার নিজের নীতির সঙ্গে মিলে যায়। তার ভাষায়, “আমরা কয়েকটি বিষয়ে একমত—যা আগে কখনো ভাবিনি।”

আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব নিতে যাওয়া মামদানি বলেন, “নিউইয়র্ককে আরও সাশ্রয়ী, বাসযোগ্য ও উন্নত করতে প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে কাজ করতে আমি আগ্রহী।”

উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প প্রকাশ্যে মামদানিকে গ্রেপ্তার এবং দেশ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছিলেন। অপরদিকে মামদানি ট্রাম্পকে ‘স্বৈরশাসকের মতো আচরণ’ করার অভিযোগ তোলেন এবং ট্রাম্পও তাকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে সমালোচনা করতেন।

তবে হোয়াইট হাউসের বৈঠকে অতীতের সমস্ত তিক্ততা ভুলে দুই নেতা নিউইয়র্কের উন্নয়ন, জনসেবা এবং নাগরিকদের জীবনমান বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সূত্র: সিবিএস নিউজ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

দুর্নীতির অভিযোগে WHO-র আঞ্চলিক প্রধান সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানো হয়েছে

দুর্নীতির অভিযোগে WHO-র আঞ্চলিক প্রধান সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানো হয়েছে

ভিসা বাতিল, যুক্তরাজ্য ছাড়ার নির্দেশে চ্যালেঞ্জ ব্রিটিশ এয়ারওয়েজের প্রাক্তন কেবিন ক্রুর

ভিসা বাতিল, যুক্তরাজ্য ছাড়ার নির্দেশে চ্যালেঞ্জ ব্রিটিশ এয়ারওয়েজের প্রাক্তন কেবিন ক্রুর

লন্ডনের জনসংখ্যা ১০ মিলিয়নের পথে, টাওয়ার হ্যামলেটসে ২০ শতাংশের বেশি বৃদ্ধি

লন্ডনের জনসংখ্যা ১০ মিলিয়নের পথে, টাওয়ার হ্যামলেটসে ২০ শতাংশের বেশি বৃদ্ধি

জ্বালানির দামের চাপে যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে বহু পেট্রোল পাম্প

জ্বালানির দামের চাপে যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে বহু পেট্রোল পাম্প

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন