আন্তর্জাতিক

যুক্তরাজ্যে অরক্ষিত জানালা যেন মৃত্যুফাঁদ: ছয় বছরে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৫, ০৫:৩২ পিএম

যুক্তরাজ্যে অরক্ষিত জানালা যেন মৃত্যুফাঁদ: ছয় বছরে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

ইংল্যান্ডে ভাড়া বা অস্থায়ী বাসস্থানে থাকা শিশুদের জন্য অরক্ষিত জানালা ক্রমেই প্রাণঘাতী ঝুঁকিতে পরিণত হচ্ছে। ন্যাশনাল চাইল্ড মর্টালিটি ডেটাবেস (NCMD) জানায়, গত ছয় বছরে অন্তত ১৩ শিশু জানালা থেকে পড়ে প্রাণ হারিয়েছে। গবেষকরা এসব মৃত্যুকে বর্ণনা করেছেন “সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি” হিসেবে।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বাসস্থানে জানালায় নিরাপত্তা লক ও সুরক্ষা ব্যবস্থা জরুরি ভিত্তিতে স্থাপন করা প্রয়োজন। তারা বলেন, অনেক ক্ষেত্রে বাড়ির মালিকদের অবহেলাই শিশুদের এই মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

একইসঙ্গে, ইংল্যান্ডের হাউজিং ওয়াচডগের একটি প্রতিবেদনে জানালার নিরাপত্তাকে আর্দ্রতা ও ছাঁচ সমস্যার মতোই ব্যাপক ও উদ্বেগজনক বলে চিহ্নিত করা হয়েছে। অনেক পরিবার প্রতিদিন আতঙ্কে থাকেন, যদি কোনো শিশু খেলার সময় জানালা দিয়ে নিচে পড়ে যায়।

বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে লিডসপশ্চিম লন্ডনের কয়েকটি পরিবারের অভিজ্ঞতা উঠে এসেছে, যেখানে বাবা-মায়েরা অভিযোগ করেছেন, তারা বারবার জানালার সমস্যার কথা জানালেও বাড়ির মালিক বা হাউজিং কর্তৃপক্ষ তা উপেক্ষা করেন বা দেরিতে পদক্ষেপ নেন।

ম্যানচেস্টারের এক শিশু বিশেষজ্ঞ জানান, সাম্প্রতিক মাসগুলোতে তিনি অস্বাভাবিক হারে জানালা থেকে পড়ে আহত হওয়া শিশুদের চিকিৎসা করেছেন। অনেকে গুরুতর আঘাত পেয়েছে—মাথার খুলি ভেঙেছে, চোয়াল বা অভ্যন্তরীণ অঙ্গ ছিন্নভিন্ন হয়েছে।

ন্যাশনাল হাউজিং ফেডারেশন বলছে, তারা হাউজিং অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে মিলে আরও বেশি নিরাপত্তা পরিদর্শন (সেফটি চেক) চালাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ যথেষ্ট নয়। শিশুদের জীবন রক্ষায় সারা দেশে জানালার নিরাপত্তা সম্পর্কিত আইন কঠোরভাবে প্রয়োগ করা এখন সময়ের দাবি।

সূত্র: বিবিসি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার নিয়োগ বন্ধ: স্পন্সর ভিসা পেতে লাগবে ডিগ্রি

যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার নিয়োগ বন্ধ: স্পন্সর ভিসা পেতে লাগবে ডিগ্রি

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে ইসরায়েলিরা রাতে ঘুমান মাটির নিচে

ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে ইসরায়েলিরা রাতে ঘুমান মাটির নিচে

যুক্তরাজ্যে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘বেঞ্জামিন’ আঘাত, ইয়েলো সতর্কতা জারি

যুক্তরাজ্যে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘বেঞ্জামিন’ আঘাত, ইয়েলো সতর্কতা জারি

বৈশ্বিক চাপের কারণে আবারও ঘনিষ্ঠ হতে পারে যুক্তরাজ্য-ইউরোপ সম্পর্ক

বৈশ্বিক চাপের কারণে আবারও ঘনিষ্ঠ হতে পারে যুক্তরাজ্য-ইউরোপ সম্পর্ক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন