আন্তর্জাতিক

কানাডা ঘোষণা করেছে বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য ২৭২ মিলিয়ন ডলার সহায়তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম

কানাডা ঘোষণা করেছে বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য ২৭২ মিলিয়ন ডলার সহায়তা

বাংলাদেশ-ভারতসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন প্রকল্পের জন্য ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলার (২৭ কোটি ২১ লাখ ডলার) সহায়তা ঘোষণা করেছে কানাডা। কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন গত রোববার (৯ মার্চ) স্থানীয় সময় এই ঘোষণা দেন।

তবে, এই সহায়তার মধ্যে বাংলাদেশকে কত টাকা দেওয়া হবে, তা এখনো জানা যায়নি।

একটি বিবৃতিতে কানাডার মন্ত্রী বলেন, “বাংলাদেশ ও ভারতসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে কানাডার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে আমরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা প্রদান করছি। এর মাধ্যমে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করছি।”

এই বিপুল পরিমাণ সহায়তা বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে মোট ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। কানাডার সহায়তার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি ইত্যাদি।

এছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা জোরদার এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে।

কানাডা সরকার আরও জানিয়েছে, “নার্সিং খাতে নারীর ক্ষমতায়ন” নামে একটি প্রকল্পের জন্য তিন বছরে ৬৩ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে, যা কানাডীয় প্রতিষ্ঠান কোওয়াটার ইন্টারন্যাশনালের মাধ্যমে বাস্তবায়িত হবে।

কানাডা এই সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশে সহায়তা কর্মসূচি বন্ধ করে দিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে আসছে কড়াকড়ি

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে আসছে কড়াকড়ি

ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ চীনের

ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ চীনের

ডেলিভারি অ্যাপকে ফাঁকি দিয়ে ২ বছরে ২৯ লাখ টাকার খাবার খেলেন যুবক

ডেলিভারি অ্যাপকে ফাঁকি দিয়ে ২ বছরে ২৯ লাখ টাকার খাবার খেলেন যুবক

শিঙাড়া নিয়ে ঝগড়া, তলোয়ারের কোপে কৃষকের মৃত্যু

শিঙাড়া নিয়ে ঝগড়া, তলোয়ারের কোপে কৃষকের মৃত্যু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন