আন্তর্জাতিক

আফগান পুনর্বাসন প্রকল্প ফাঁস: যুক্তরাজ্যে দাঙ্গার আশঙ্কা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৪:২৬ পিএম

আফগান পুনর্বাসন প্রকল্প ফাঁস: যুক্তরাজ্যে দাঙ্গার আশঙ্কা

যুক্তরাজ্যে গোপনে পরিচালিত একটি আফগান পুনর্বাসন কর্মসূচির তথ্য ফাঁস হয়ে যাওয়ায় দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সরকারের আশঙ্কা, এতে জনরোষ ও সম্ভাব্য দাঙ্গা দেখা দিতে পারে।

‘আফগানিস্তান রেসপন্স রুট’ নামে পরিচিত এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৪,৫০০ আফগান সেনা ও তাদের পরিবারকে যুক্তরাজ্যে আনা হয়েছে। এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৮৫০ মিলিয়ন পাউন্ড।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সেনাবাহিনীর এক ত্রুটিতে প্রায় ২৫,০০০ আফগান নাগরিকের পরিচয় ফাঁস হয়ে যায়, যাদের অনেকেই যুক্তরাজ্য সরকার বা সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছেন। তখন কনজারভেটিভ সরকার এক ‘সুপারইনজাংশন’ জারি করে সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কোনও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দেয়। অবশেষে, দীর্ঘ সময় পর আজ সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

প্রকল্প অনুযায়ী, এখন পর্যন্ত ৯০০ জন আফগান আবেদনকারী এবং তাদের পরিবারের প্রায় ৩,৬০০ সদস্য যুক্তরাজ্যে পৌঁছেছেন বা রওনা হয়েছেন। আরও ৬০০ জনকে শিগগিরই আনার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মোট ৬,৯০০ জনকে পুনর্বাসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

প্রকল্প ফাঁস হওয়ার পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই তথ্য জনসমক্ষে আসায় দেশজুড়ে বিশৃঙ্খলা বা গণঅস্থিরতা দেখা দিতে পারে। তারা জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে এখন সব সরকারি বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

হোয়াইটহল থেকে প্রকাশিত এক ব্রিফিং নোটে বলা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে, কারণ তারা এতদিন এই গোপন প্রকল্প সম্পর্কে কিছুই জানত না।

ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি পার্লামেন্টে বলেন, সুপারইনজাংশনের কারণে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তিনি আগে কিছু বলতে পারেননি, যা তাকে ‘অত্যন্ত অস্বস্তিকর’ পরিস্থিতিতে ফেলেছিল। তিনি আরও জানান, তথ্য ফাঁসের ঝুঁকি ও তালেবানের সম্ভাব্য হুমকি বিবেচনায় প্রকল্পটি ‘সম্ভবত অতিরঞ্জিত’ ছিল।

জন হিলি বলেন, যদি এই পুনর্বাসন কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সরকারের ব্যয় প্রায় ১.২ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে এবং আনুমানিক ৯,৫০০ জন আফগান যুক্তরাজ্যে প্রবেশ থেকে বিরত থাকবে।

সমালোচকরা বলছেন, এখন মূল বিষয় হলো, জনসাধারণ কেমন প্রতিক্রিয়া দেখায় এবং সরকার এই সংকট কীভাবে মোকাবেলা করে। তবে সরকারের ভেতর থেকেই যে উদ্বেগ প্রকাশ পেয়েছে, তা থেকেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা গুরুতর।

সূত্র: দ্য এক্সপ্রেস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে দ্বিগুণ গরম গ্রীষ্মকাল থাকার সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

যুক্তরাজ্যে দ্বিগুণ গরম গ্রীষ্মকাল থাকার সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি হামলা ইসরাইলে, ট্রেন স্টেশন বন্ধ

ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি হামলা ইসরাইলে, ট্রেন স্টেশন বন্ধ

অর্ধশতাধিক মেক্সিকান রাজনীতিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

অর্ধশতাধিক মেক্সিকান রাজনীতিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যে দাবানলের কারণে প্রকৃতি ও বন্যপ্রাণী ধ্বংসের মুখে

যুক্তরাজ্যে দাবানলের কারণে প্রকৃতি ও বন্যপ্রাণী ধ্বংসের মুখে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন