আন্তর্জাতিক

ট্রাম্পকে কড়া জবাব খামেনির, যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:২৪ পিএম

ট্রাম্পকে কড়া জবাব খামেনির, যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।” — এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খামেনির এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত শুক্রবার ইরানের অভ্যন্তরে ইসরায়েলের চালানো একাধিক হামলায় নিহত হয়েছেন দেশটির সেনাপ্রধান, আইআরজিসির (ইরান রেভলিউশনারি গার্ড) প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলো। নিহত হয়েছেন কয়েকজন পারমাণুবিজ্ঞানীও।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্ত দাবি করেছেন, এই হামলায় অন্তত তিনটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও ১০টি স্থাপনা ধ্বংসের মুখে। তিনি ইঙ্গিত দিয়ে বলেন, “খামেনিকেও হত্যা করা হতে পারে,” এবং তাকে স্মরণ করিয়ে দেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরিণতি।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা শুরু করেছে। ইতোমধ্যে তারা ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের একাধিক সরকারি ভবন ও স্থাপনায় আঘাত হেনেছে। প্রাণ হারিয়েছেন ২০০’র বেশি মানুষ, আহত হয়েছেন অনেকে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একাধিক পোস্টে খামেনিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি আমাদের সহজ লক্ষ্যবস্তু।” তিনি আরও দাবি করেন, ইরানের আকাশসীমা এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং শেষ পর্যন্ত ইরানকে “নিঃশর্ত আত্মসমর্পণ” করতে হবে।

এরই জবাবে খামেনি কঠোর ভাষায় বলেন, “আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। জায়নবাদীদের কোনো দয়া দেখানো হবে না।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ইরানে আটক ব্রিটিশ দম্পতির খোঁজ পাচ্ছেনা পরিবার

ইরানে আটক ব্রিটিশ দম্পতির খোঁজ পাচ্ছেনা পরিবার

টাওয়ার হ্যামলেটসে জমজমাট ভলান্টিয়ারিং ফেয়ার অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটসে জমজমাট ভলান্টিয়ারিং ফেয়ার অনুষ্ঠিত

যুক্তরাজ্যে কোরআন পোড়ানোর অভিযোগে মামলা, আদালতে বিতর্ক

যুক্তরাজ্যে কোরআন পোড়ানোর অভিযোগে মামলা, আদালতে বিতর্ক

সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন