আন্তর্জাতিক

মৌরিতানিয়ার হজযাত্রীবাহী বিমান বিধ্বস্তের খবর গুজব

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:০৮ পিএম

মৌরিতানিয়ার হজযাত্রীবাহী বিমান বিধ্বস্তের খবর গুজব

মৌরিতানিয়া থেকে ২১০ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবগামী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এই তথ্যকে ভিত্তিহীন গুজব বলে প্রত্যাখ্যান করেছে মৌরিতানিয়ান এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৭ মে) বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। কিন্তু পরে মৌরিতানিয়ান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, সব হজযাত্রী সৌদি আরবে নিরাপদে পৌঁছেছেন এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।

সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে বলা হয়েছিল, হজযাত্রীবাহী একটি বিমান রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তা লোহিত সাগরের কাছে বিধ্বস্ত হয়। এমনকি একটি ভিডিওতে বিমানের ভেতরে আতঙ্কিত যাত্রীদের চিৎকার ও “আল্লাহু আকবার” ধ্বনি শোনা যায়—যা দুর্ঘটনার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে সেটিও ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে, “আল্লাহর অশেষ রহমতে আমাদের সব হজযাত্রী নিরাপদে সৌদি আরব পৌঁছেছেন। হজ মৌসুমে নির্ধারিত কোনো ফ্লাইটেই দুর্ঘটনার কোনো ঘটনা ঘটেনি।”

তারা গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য না ছড়ানোর অনুরোধ জানায় এবং গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

অনলাইনেই বিক্রি হচ্ছে ছুটির জন্য ভুয়া অসুস্থতার সার্টিফিকেট

অনলাইনেই বিক্রি হচ্ছে ছুটির জন্য ভুয়া অসুস্থতার সার্টিফিকেট

কাশ্মীর হামলা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র প্রতিক্রিয়া

কাশ্মীর হামলা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র প্রতিক্রিয়া

ইউরোপজুড়ে ব্যাপক ফ্লাইট বিঘ্ন: একদিনে ৪০০’র বেশি ফ্লাইট বিলম্ব ও বাতিল

ইউরোপজুড়ে ব্যাপক ফ্লাইট বিঘ্ন: একদিনে ৪০০’র বেশি ফ্লাইট বিলম্ব ও বাতিল

ইসরাইলের বিমান ও স্থল হামলা জোরদার, বিপর্যস্ত গাজা

ইসরাইলের বিমান ও স্থল হামলা জোরদার, বিপর্যস্ত গাজা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন