আন্তর্জাতিক

পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি উগ্রপন্থীদের হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৩:২৯ পিএম

পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি উগ্রপন্থীদের হামলা

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণে উগ্র ইসরাইলি উপদল ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালিয়েছে। সোমবার (২৬ মে) জেরুজালেম দিবসের অনুষ্ঠান উপলক্ষে আল-আকসা প্রাঙ্গণসহ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) কার্যালয়ে ঢুকে পড়ে তারা।

রয়টার্স বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, পূর্ব জেরুজালেমের মুসলিম অধ্যুষিত এলাকায় মিছিল করার সময় উগ্রপন্থি ইসরাইলিরা ‘আরবদের মৃত্যু হোক’ ও ‘তোমাদের গ্রাম পুড়ে যাক’ জাতীয় উক্তি দেয়। এই মিছিলে অংশ নেন ইসরাইলের ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরসহ সরকারী বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছে এবং তখন থেকে শহরটি ইসরাইলের নিয়ন্ত্রণে আছে। প্রতিবছর ২৬ মে ইসরাইল জেরুজালেম দিবস হিসেবে উদযাপন করে, যার অংশ হিসেবে একটি প্রতিবাদ মিছিল হয়।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, স্থানীয় সময় দুপুরে পূর্ব জেরুজালেমের পুরাতন শহরে ইসরাইলি উগ্রপন্থীরা সহিংসতা শুরু করে। মিছিলকারীরা মুসলিম অধ্যুষিত দোকান ও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে হয়রানি শুরু করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিছু তরুণ অবৈধ বসতি স্থাপনকারী একজন ফিলিস্তিনি নারী ও এক সাংবাদিককে থুতু মারে, যদিও কাছাকাছি পুলিশ থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। ইসরাইলি পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং কোনো গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি।

অবৈধ বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিভিন্ন এলাকায় বসবাস করেন, যা আন্তর্জাতিক আইনে অবৈধ।

গত সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে জানান, তারা জেরুজালেমকে ঐক্যবদ্ধ রাখার এবং ইসরাইলের সার্বভৌমত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ এই মিছিল ও বেন-গভিরের আল-আকসা সফরকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে। তিনি এক বিবৃতিতে বলেন, গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ, আল-আকসা মসজিদে বারবার অনুপ্রবেশ এবং অধিকৃত জেরুজালেমে ইসরাইলি পতাকা মিছিলের মতো উস্কানিমূলক ঘটনা পুরো অঞ্চলের শান্তির জন্য বড় হুমকি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে অতি দারিদ্র্য চরমে, প্রভাব বেশি বাংলাদেশি ও পাকিস্তানি সম্প্রদায়ে

যুক্তরাজ্যে অতি দারিদ্র্য চরমে, প্রভাব বেশি বাংলাদেশি ও পাকিস্তানি সম্প্রদায়ে

চোরের দাপটে বিপর্যস্ত লন্ডন, দিনে দিনে বাড়ছে ফোন ছিনতাই

চোরের দাপটে বিপর্যস্ত লন্ডন, দিনে দিনে বাড়ছে ফোন ছিনতাই

নাইজেরিয়ায় সোনার খনি ধসে শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

নাইজেরিয়ায় সোনার খনি ধসে শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

রাশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন