আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর বার্তা: নেই নির্দিষ্ট সময়সীমা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৪:১৪ পিএম

যুদ্ধবিরতি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর বার্তা: নেই নির্দিষ্ট সময়সীমা

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে টানটান উত্তেজনা তৈরি হয়। পাল্টাপাল্টি হামলার পর আন্তর্জাতিক উদ্বেগ বাড়ে, যার প্রেক্ষিতে মার্কিন হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়।

যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে দুই দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন এবং ধাপে ধাপে এর মেয়াদ বাড়ানো হচ্ছে। সর্বশেষ পাকিস্তান জানিয়েছিল, যুদ্ধবিরতির সময়সীমা ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে রোববার (১৮ মে) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির আর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। তার ভাষায়, “যারা মনে করছেন এটি সাময়িক, তাদের পরিষ্কার করে বলতে চাই— ডিজিএমও পর্যায়ের আলোচনায় এমন কোনো সময়সীমা নির্ধারিত হয়নি।”

তিনি আরও বলেন, “আমরা চাই এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি চুক্তিতে রূপ নিক। সীমান্তে শান্তি বজায় রাখার স্বার্থে পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।”

এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকদের মতে, দুই পারমাণবিক শক্তিধর দেশের এই সদিচ্ছা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

হোম অফিসের চাকরি থেকে বরখাস্ত হলেন রিফর্ম ইউকে কাউন্সিলর পল বিন

হোম অফিসের চাকরি থেকে বরখাস্ত হলেন রিফর্ম ইউকে কাউন্সিলর পল বিন

খুতবায় ইস রাইল বিরোধী বক্তব্য, আল-আকসার ইমামের ওপর ৭ দিনের নিষেধাজ্ঞা

খুতবায় ইস রাইল বিরোধী বক্তব্য, আল-আকসার ইমামের ওপর ৭ দিনের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে লিঙ্গ-সমালোচনামূলক শিক্ষাবিদদের নিরাপত্তায় ব্যর্থ বিশ্ববিদ্যালয়গুলো

যুক্তরাজ্যে লিঙ্গ-সমালোচনামূলক শিক্ষাবিদদের নিরাপত্তায় ব্যর্থ বিশ্ববিদ্যালয়গুলো

ইংল্যান্ডের স্কুলগুলিতে স্মার্টফোন নিষিদ্ধের দাবিতে দুই বাবার আইনি পদক্ষেপের পরিকল্পনা

ইংল্যান্ডের স্কুলগুলিতে স্মার্টফোন নিষিদ্ধের দাবিতে দুই বাবার আইনি পদক্ষেপের পরিকল্পনা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন