আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, সীমান্তে উত্তেজনা চরমে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ মে ২০২৫, ০৪:৫৪ পিএম

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, সীমান্তে উত্তেজনা চরমে

কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানের অন্তত তিনটি স্থানে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণসংযোগ বিভাগ (আইএসপিআর)।

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, কোটলি, বাহওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকা এবং মুজাফফরাবাদে ভারতীয় বাহিনী আকাশপথ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি এই হামলাকে “কাপুরুষোচিত” বলে অভিহিত করেন এবং বলেন, ভারত নিজস্ব আকাশসীমা থেকেই হামলা চালিয়েছে—পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করতে পারেনি।

বিস্ফোরণের শব্দের বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্সও। তারা জানিয়েছে, আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের পার্বত্য এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, ভারতের সশস্ত্র বাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’-এর অংশ হিসেবে পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের মোট নয়টি স্থানে হামলা চালানো হয়েছে।

এই হামলার ফলে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

শেষকৃত্য শেষে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছেন ‘মৃত’ ব্যক্তি

শেষকৃত্য শেষে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছেন ‘মৃত’ ব্যক্তি

রাতে সাপ হয়ে কামড়াতে চান স্ত্রী, জেলা প্রশাসনের দ্বারে স্বামী!

রাতে সাপ হয়ে কামড়াতে চান স্ত্রী, জেলা প্রশাসনের দ্বারে স্বামী!

যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে অতিদরিদ্রতার হার বেশি

যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে অতিদরিদ্রতার হার বেশি

দক্ষিণ-পূর্ব লন্ডনে পানির পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা

দক্ষিণ-পূর্ব লন্ডনে পানির পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন