আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানায়।

ভারতীয় সামরিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনারা কিছু ভারতীয় চৌকিতে গুলি চালায়। ফলে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।

সূত্রটি আরও জানায়, ভারতের নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকরভাবে জবাব দিয়েছে’। পাকিস্তানি বাহিনী ছোট অস্ত্র ব্যবহার করে গুলি করেছিল। এ গুলি বিনিময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এর মধ্যে সীমান্তে গোলাগুলি হলো। এতে দুই প্রতিবেশীর মধ্যে নতুন সংকট তৈরির শঙ্কা করছে ভারতীয় সংবাদমাধ্যম।

এর আগে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানায় পাকিস্তানও। বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা, ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করাসহ আরও কিছু সিদ্ধান্ত।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে অ্যালার্জিতে ভুগছেন: দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ

যুক্তরাজ্যে অ্যালার্জিতে ভুগছেন: দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ

ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার প্রতিবাদে মুগদায় মারকাযুল ফুরকানের বিক্ষোভ

ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার প্রতিবাদে মুগদায় মারকাযুল ফুরকানের বিক্ষোভ

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: মোদিকে ফোনে কী বললেন পুতিন?

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: মোদিকে ফোনে কী বললেন পুতিন?

যুক্তরাজ্যে কোরআন পোড়ানোর অভিযোগে মামলা, আদালতে বিতর্ক

যুক্তরাজ্যে কোরআন পোড়ানোর অভিযোগে মামলা, আদালতে বিতর্ক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন