আন্তর্জাতিক

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: মোদিকে ফোনে কী বললেন পুতিন?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পিএম

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা: মোদিকে ফোনে কী বললেন পুতিন?

কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় ভয়াবহ হামলায় বহু পর্যটকের প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ এপ্রিল) সংঘটিত এই হামলায় অন্তত ২৬ জন নিহত হন। হামলার পরপরই রুশ প্রেসিডেন্ট মোদিকে ফোন করে ঘটনার তীব্র নিন্দা জানান এবং বলেন, “এ ধরনের নিষ্ঠুর হামলার কোনো যুক্তি নেই। হামলাকারীদের অবশ্যই উপযুক্ত শাস্তি পেতে হবে।”

রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেছেন তিনি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মোদিকে ফোন করে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইসরাইল, ইতালি ও অন্যান্য দেশও এই হামলার নিন্দা জানিয়েছে এবং ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ: ‘গোল্ডেন টিকিট’ ব্যবস্থা বন্ধের ঘোষণা

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ: ‘গোল্ডেন টিকিট’ ব্যবস্থা বন্ধের ঘোষণা

ব্রিটেনে ড্রাইভিং টেস্টে দালালচক্র: প্রশিক্ষকদের লগইন বেচাকেনায় লাখো পাউন্ডের অবৈধ বাণিজ্য

ব্রিটেনে ড্রাইভিং টেস্টে দালালচক্র: প্রশিক্ষকদের লগইন বেচাকেনায় লাখো পাউন্ডের অবৈধ বাণিজ্য

যুক্তরাজ্যে ২ হাজার কোম্পানির ওয়ার্ক পারমিট স্পন্সর লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যে ২ হাজার কোম্পানির ওয়ার্ক পারমিট স্পন্সর লাইসেন্স বাতিল

ইয়েমেনিরা বিজয়ী হবে, হুতিদের প্রশংসায় খামেনি

ইয়েমেনিরা বিজয়ী হবে, হুতিদের প্রশংসায় খামেনি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন