বিনোদন

গাজাবাসীদের নিয়ে শাকিব খানের ফেসবুক পোস্ট

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পিএম

গাজাবাসীদের নিয়ে শাকিব খানের ফেসবুক পোস্ট

ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। মানবতা লঙ্ঘিত হওয়ার দৃশ্য দেখে কোনো পদক্ষেপ নিতে না পারার দুঃখ প্রকাশ করেছেন তিনি।

রোববার (৬ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গাজাবাসীদের নির্যাতন প্রসঙ্গে শাকিব খান লেখেন, “গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক!” তিনি আরও জানান, “দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছাড়া আর কিছু করতে পারছি না।”

শাকিব তার পোস্টে বলেন, “আমরা তাদের পাশে আছি, ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।”

মানবতার প্রতি শাকিব খানের এ হৃদয় ছোঁয়া পোস্টে আবেগতাড়িত হয়েছেন তার ভক্তরা। নেটিজেনরা শাকিবের মতামতের সঙ্গে সহমত জানিয়ে মন্তব্যের মাধ্যমে গাজাবাসীদের হেফাজত কামনা করেছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

প্রাক্তন জানোয়ারটা আমি না, ঐটা ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়

প্রাক্তন জানোয়ারটা আমি না, ঐটা ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়

হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

আবুধাবির মসজিদে জুতা নিয়ে বিতর্কে সোনাক্ষী সিনহা

আবুধাবির মসজিদে জুতা নিয়ে বিতর্কে সোনাক্ষী সিনহা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন