বিনোদন

তরুণী সেজে টিকটক করা যুবক গ্রেপ্তার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৫, ০৪:৪৫ পিএম

তরুণী সেজে টিকটক করা যুবক গ্রেপ্তার

মিসরে ‘ইয়াসমিন’ নামে টিকটকে পরিচিত এক জনপ্রিয় টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিচয় প্রকাশ্যে আসার পর জানা গেছে, যিনি নিজেকে ভিডিওতে তরুণী হিসেবে উপস্থাপন করতেন, তিনি আসলে একজন ১৮ বছর বয়সী যুবক।

সামাজিক মাধ্যমে তার আকর্ষণীয় অঙ্গভঙ্গির কারণে দ্রুত জনপ্রিয়তা পায় এই অ্যাকাউন্টটি। অনেক তরুণই তাকে বাস্তব নারী ভেবে মুগ্ধ হন এবং প্রেমের আগ্রহও প্রকাশ করেন। কিন্তু পরে জানা যায়, ‘ইয়াসমিন’ নামটি ব্যবহার করে ভিডিও আপলোড করতেন আব্দুল রহমান নামের এক তরুণ, যিনি নারী সেজে কনটেন্ট তৈরি করতেন।

পুলিশ জানায়, ওই অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও প্রকাশের অভিযোগে অনুসন্ধান চালানো হয়। তদন্তে আব্দুল রহমানকে শনাক্ত করে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ভিউ বাড়ানো, ফলোয়ার সংগ্রহ এবং অর্থ উপার্জনের জন্য তিনি নারী সেজে ভিডিও বানাতেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে অনলাইনে প্রতারণা ও জননৈতিক শালীনতা ভঙ্গের অভিযোগ আনা হয়। তদন্তের অংশ হিসেবে তার মোবাইল ও অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

আদালতে তোলা হলে তাকে চার দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং পরে ৫,০০০ মিশরীয় পাউন্ড জামিনে মুক্তি দেওয়া হয়।

মিশরীয় কর্তৃপক্ষ জানায়, এটি অনলাইন প্রতারণার একটি নতুন ও উদ্বেগজনক প্রবণতা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

হাতিরঝিলে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

মানিক মিয়ায় নববর্ষের কনসার্ট

মানিক মিয়ায় নববর্ষের কনসার্ট

আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সানাই

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সানাই

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন