বিনোদন

চূড়ান্ত শুনানির অপেক্ষায় সালমান শাহর পরিবার, দীর্ঘসময় পারেও হয়নি শুনানি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম

চূড়ান্ত শুনানির অপেক্ষায় সালমান শাহর পরিবার, দীর্ঘসময় পারেও হয়নি শুনানি

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর মামলার চূড়ান্ত শুনানি আজ (সোমবার, ২০ অক্টোবর) হওয়ার কথা থাকলেও, দীর্ঘসময় পেরিয়ে গেলেও এখনও শুনানি শুরু হয়নি। সকাল থেকেই ঢাকার মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত আছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুমসহ তার স্বজনরা।

সকাল ১০টা থেকে অপেক্ষায় থাকা আলমগীর কুমকুম জানান, “চার ঘণ্টা পার হয়ে গেছে, এখনও শুনানি শুরু হয়নি। সময় গড়াচ্ছে—একেকটা মিনিট যেন পাহাড় সমান। তবুও আশা ছাড়ছি না।”

তিনি আরও বলেন, “আমরা জানি সালমান শাহ আত্মহত্যা করেননি, প্রমাণও দিয়েছি। এখন সত্যের জয় চেয়ে আদালতের রায়ের অপেক্ষায় আছি।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন সালমান শাহ। শুরুতে এটি ‘আত্মহত্যা’ বলে দাবি করা হলেও, তার পরিবার বরাবরই এটিকে ‘সুপরিকল্পিত হত্যা’ বলে আসছে। দীর্ঘ তদন্ত ও পুনঃতদন্তের পর মামলাটি এখন চূড়ান্ত শুনানির পর্যায়ে পৌঁছেছে।

আজকের শুনানিতে জানা যাবে—এটি আত্মহত্যার মামলা থাকবে, নাকি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

শুধু পরিবার নয়, সালমান শাহর ভক্তরাও আদালতের বাইরে অপেক্ষা করছেন তাদের প্রিয় নায়কের ন্যায়বিচার দেখার আশায়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

মানিক মিয়ায় নববর্ষের কনসার্ট

মানিক মিয়ায় নববর্ষের কনসার্ট

আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

স্ত্রী রিয়ামনিকে জীবনে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিরো আলমের

স্ত্রী রিয়ামনিকে জীবনে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিরো আলমের

এক সময় কেউ আমার সঙ্গে কাজ করতে চাইত না: প্রভা

এক সময় কেউ আমার সঙ্গে কাজ করতে চাইত না: প্রভা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন