বিনোদন

নুসরাত ফারিয়া গ্রেফতার, অভিযোগ হত্যাচেষ্টা মামলায় অর্থ সহায়তা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৪:১৭ পিএম

নুসরাত ফারিয়া গ্রেফতার, অভিযোগ হত্যাচেষ্টা মামলায় অর্থ সহায়তা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় এবং পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছিল ২০২৪ সালের ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ চলাকালীন ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে।

ভাটারা থানার ওসি মাজহুরুল ইসলাম গত ২৯ এপ্রিল গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছিলেন। মামলার বাদী এনামুল হকের অভিযোগ, আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে নুসরাত ফারিয়াসহ আরও ১৭ জন বিশিষ্ট ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেন। তাদের অর্থায়নেই আন্দোলন দমনে হামলা চালানো হয়, যার একটি গুলি সরাসরি এনামুল হকের ডান পায়ে লাগে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় আরও দাবি করা হয়, এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার ২৮৩ সদস্যসহ তিন থেকে চারশো অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

এই ঘটনায় এখনও নুসরাত ফারিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি, পরিবারকে হেনস্তার অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি, পরিবারকে হেনস্তার অভিযোগ

প্রবাসীকে বিয়ে প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

প্রবাসীকে বিয়ে প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

প্রাক্তন জানোয়ারটা আমি না, ঐটা ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়

প্রাক্তন জানোয়ারটা আমি না, ঐটা ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়

রূপকথার জীবন আমার: পরীমণি

রূপকথার জীবন আমার: পরীমণি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন