বিনোদন

প্রাক্তন জানোয়ারটা আমি না, ঐটা ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৭ মে ২০২৫, ১০:৫৭ পিএম

প্রাক্তন জানোয়ারটা আমি না, ঐটা ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়

প্রাক্তন জানোয়ারটা আমি না, ঐটা ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান তার প্রাক্তন সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাতকারে দাবি করেছিলেন, ‘আমার প্রাক্তন একটা জানো…য়া…র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’। এই সাক্ষাতকারের পর অভিযোগের তীর উঠেছিল শামীম হাসান সরকারের ওপর।সাক্ষাতকারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্যঘরে শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।কিন্তু অহনার সেই প্রাক্তন কে, তা এবার সরাসরি জানালেন শামীম। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় গুরুতর কিছু অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম।সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো…য়া…র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানো…য়া…রটার সঙ্গে আমি নেই।সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন, অহনা তো নামটা বলতে পারে নাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) সঙ্গে সম্পর্কে ছিল।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

মানিক মিয়ায় নববর্ষের কনসার্ট

মানিক মিয়ায় নববর্ষের কনসার্ট

জেফারের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করলেন রাফসান

জেফারের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করলেন রাফসান

দেশ ছাড়ার সিদ্ধান্ত সালমান মুক্তাদিরের: আবেগ নয়, বাস্তবতা

দেশ ছাড়ার সিদ্ধান্ত সালমান মুক্তাদিরের: আবেগ নয়, বাস্তবতা

এক সময় কেউ আমার সঙ্গে কাজ করতে চাইত না: প্রভা

এক সময় কেউ আমার সঙ্গে কাজ করতে চাইত না: প্রভা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন