বিনোদন

নতুন পরিচয়ে চিত্রনায়ক ওমর সানী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩২ এএম

নতুন পরিচয়ে চিত্রনায়ক ওমর সানী

নতুন পরিচয়ে চিত্রনায়ক ওমর সানী

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। রুপালি পর্দা কাঁপানো এই নায়ক এখন পর্দায় আর নিয়মিত নন। বিভিন্ন ধরনের ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে ঠিকই দুর্দান্ত অভিনয়ের জানান দিয়ে থাকেন। সম্প্রতি নতুন পরিচয়ে হাজির হয়েছেন এ অভিনেতা। ওমর সানী ‘গোল্পস্যান্ডস গ্রুপ’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে অ্যাডভাইজার হিসেবে যুক্ত হয়েছি আমি। রাজধানীর গুলশানের অফিসে নিয়মিত বসছি। আশা করছি ভালো কিছু হবে। এ চিত্রনায়ক পর্দায় অনিয়মিত হলেও সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছা থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন। যদিও আগে থেকেই বিভিন্ন ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত তিনি। উল্লেখ্য, ওমর সানী ব্যক্তিজীবনে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে দাম্পত্যজীবনে রয়েছেন। তাদের দুই সন্তান। ছেলে ফারদিন এহসান স্বাধীন এবং মেয়ে ফাইজা। ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ডেবিউ হয় ওমর সানীর। তারপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’, ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

দেব-শুভশ্রীর মধ্যে কী ‘এমনি’ সম্পর্ক?

দেব-শুভশ্রীর মধ্যে কী ‘এমনি’ সম্পর্ক?

সহজ জীবনে সাবেক তারকা: যেমন আছেন কনি হক

সহজ জীবনে সাবেক তারকা: যেমন আছেন কনি হক

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি, পরিবারকে হেনস্তার অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি, পরিবারকে হেনস্তার অভিযোগ

অভিমানেই কি দেশ ছাড়লেন কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম?

অভিমানেই কি দেশ ছাড়লেন কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম?

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন