সিলেট

গা জা ইস্যুতে শান্তি রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও ওলামায়ে কেরামের মতবিনিময় সভা

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:২৫ এএম

গা জা ইস্যুতে শান্তি রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও ওলামায়ে কেরামের মতবিনিময় সভা

গা জা ইস্যুতে শান্তি রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশ ও ওলামায়ে কেরামের মতবিনিময় সভা

ফিলিস্তিনের গাজা পরিস্থিতি ঘিরে দেশে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ওলামায়ে কেরামের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৯টায় কোতোয়ালী থানাধীন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ বশির আহমেদ, দরগা মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসুক উদ্দিন (বড়বাড়ি হুজুর), আহ্বায়ক মুফতি রশিদ উদ্দিন, বোর্ডিং সুপার মুফতি ইমাম উদ্দিন, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমেদ শিহাব, ওলামা পরিষদের সহ-সভাপতি নোমানি চৌধুরীসহ প্রায় ৩০-৩৫ জন ওলামায়ে কেরাম এবং এসএমপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনের চলমান সংকট নিয়ে কোনো বিশৃঙ্খলা যাতে দেশের অভ্যন্তরে ছড়িয়ে না পড়ে, সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। শান্তি বজায় রাখতে প্রতিটি মসজিদে জুম্মার খুতবায় ইমামগণ সচেতনতামূলক বয়ান দেবেন।

এছাড়াও, কেউ যাতে গোপনে বিশৃঙ্খলা বা উসকানিমূলক কাজ করতে না পারে, সেজন্য পুলিশ প্রশাসন, উলামায়ে কেরাম ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে পুলিশ কমিশনার সকলকে ধৈর্য ও সংযম বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সাদাপাথর সহ সিলেটের সকল পর্যটনকেন্দ্র রক্ষার দাবিতে সিলেট ট্যুরিস্ট ক্লাবের স্মারকলিপি

সাদাপাথর সহ সিলেটের সকল পর্যটনকেন্দ্র রক্ষার দাবিতে সিলেট ট্যুরিস্ট ক্লাবের স্মারকলিপি

জমে ওঠেছে দিরাই শাল্লার রাজনীতি

জমে ওঠেছে দিরাই শাল্লার রাজনীতি

সিলেট রুটে ট্রেনের ভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর থেকে

সিলেট রুটে ট্রেনের ভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর থেকে

সিলেট–চট্টগ্রাম পর্বে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা স্পিনার

সিলেট–চট্টগ্রাম পর্বে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা স্পিনার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন