সিলেট

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৫৭ এএম

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা
ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ

সিলেটে লুটপাঠ ও ভাংচুর হওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বাটা, কেএফসি ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে স্বাক্ষাৎ করেন। এসময় তাদের ক্ষতির হিসাব শুনেন এবং গভীর প্রতিবাদ, সমবেদনা ও নিন্দা জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিনই গণহত্যায় নেমে আসছে মৃত্যুর ছায়া। শিশু, নারী ও বৃদ্ধ-কেউ রেহাই পাচ্ছে না। ইসরাইলী বাহিনীর অব্যাহত বোমাবর্ষণ, অবরোধ এবং মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার কারণে গাজার মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে প্রতিটি মুহূর্তে। গাজায় যে নিষ্ঠুরতা চলছে, তা বিশ্ব মানবতার জন্য এক কলঙ্ক। আমরা এর ঘোর বিরোধিতা করি। কিন্তু এই পবিত্র প্রতিবাদের ছায়ায় কোনো ধ্বংসাত্মক কাজ আমরা কখনোই সমর্থন করি না। যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তারা মূলত প্রতিবাদের ভাবমূর্তিকে কলুষিত করছে। বক্তরা ফিলিস্তিনে ইসারায়েলি হামলা-গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা আরো বলেন, ফিলিস্তিনে ইসারায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে যারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং তার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠানে সুরক্ষা নিশ্চিত করতে হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমদুর রব, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ ইমরান খান রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক এম এইচ আর শামীম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল হোসেন প্রমুখ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

চতুর্মুখী সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে

চতুর্মুখী সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে

সুরমায় আবর্জনা ফেলার দায়ে সিসিকের ৩ কর্মী বরখাস্ত

সুরমায় আবর্জনা ফেলার দায়ে সিসিকের ৩ কর্মী বরখাস্ত

বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো গ্র্যান্ড সিলেটে অনুষ্ঠিত ওয়েডিং কার্নিভাল এক্সপো

বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো গ্র্যান্ড সিলেটে অনুষ্ঠিত ওয়েডিং কার্নিভাল এক্সপো

সিলেটে এনসিপির কমিটি গঠনের পরদিনই তিন নেতার পদত্যাগ

সিলেটে এনসিপির কমিটি গঠনের পরদিনই তিন নেতার পদত্যাগ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন