ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার ২৫ পূর্ণমন্ত্রী শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভার মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী শপথ নিয়েছেন।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের নামের তালিকা:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি)
আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি)
সালাহউদ্দিন আহমদ (এমপি)
ইকবাল হাসান মাহমুদ (এমপি)
হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (এমপি)
আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি)
ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা)
আব্দুল আউয়াল মিন্টু (এমপি)
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি)
মিজানুর রহমান মিনু (এমপি)
নিতাই রায় চৌধুরী (এমপি)
খন্দকার আব্দুল মুক্তাদীর (এমপি)
আরিফুল হক চৌধুরী (এমপি)
জহির উদ্দিন স্বপন (এমপি)
মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট)
আফরোজা খানম (রিতা) (এমপি)
মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এমপি)
আসাদুল হাবিব দুলু (এমপি)
মো. আসাদুজ্জামান (এমপি)
জাকারিয়া তাহের (এমপি)
দীপেন দেওয়ান (এমপি)
আ ন ম এহছানুল হক মিলন
সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
ফকির মাহবুব আনাম (স্বপন)
শেখ রবিউল আলম
শপথগ্রহণের মাধ্যমে নতুন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

























