লিড নিউজ

বৃহস্পতিবার সিলেটের সব দোকানপাট বন্ধ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

বৃহস্পতিবার সিলেটের সব দোকানপাট বন্ধ

সিলেটে দোকানপাট বন্ধ থাকবে মাত্র একদিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিলেটের সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন।

তিনি জানান, কিছু ব্যক্তি বা মহল দু’দিন দোকানপাট বন্ধের অপপ্রচার চালিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অঞ্চলভিত্তিক সমিতির সদস্যরা নিজেদের সুবিধা অনুযায়ী দোকান খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।

তবে সিলেট জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সিলেট জেলার সব দোকানপাট বন্ধ থাকবে বলে জানান তিনি।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ শুরু

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ শুরু

সিলেটের আরিফ-মুক্তাদিরসহ শপথ নিলেন ২৫ মন্ত্রী

সিলেটের আরিফ-মুক্তাদিরসহ শপথ নিলেন ২৫ মন্ত্রী

কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী পলাতক

ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী পলাতক

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন