সিলেট

সিলেটের মোড়ে মোড়ে ব্যতিক্রমী ফেস্টুন, লেখা ‘আওয়ার দাদু ইজ কামিং’

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

সিলেটের মোড়ে মোড়ে ব্যতিক্রমী ফেস্টুন, লেখা ‘আওয়ার দাদু ইজ কামিং’

গত দুদিন ধরে সিলেট নগরের বিভিন্ন মোড়ে ঝুলছে ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন ফেস্টুন, যা নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। ফেস্টুনগুলোতে ইংরেজিতে লেখা রয়েছে— ‘আওয়ার দাদু ইজ কামিং’। এতে সংযুক্ত করা হয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি।

বৃহস্পতিবার বিকেলে নগরের জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় এসব ফেস্টুন ঝুলতে দেখা যায়।

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর বহুল পরিচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ থেকে অনুপ্রাণিত হয়ে এই স্লোগান তৈরি করা হয়েছে। সিরিজটিতে এই সংলাপ ভবিষ্যৎ বিপদ ও কঠিন সময়ের সতর্কবার্তা হিসেবে ব্যবহৃত হয়। সেই স্লোগানকে রূপান্তর করে ফেস্টুনে লেখা হয়েছে ‘আওয়ার দাদু ইজ কামিং’।

ফেস্টুনের ছবিতে ‘গেম অব থ্রোনস’-এর চরিত্র জন স্নোর তলোয়ারের আদলে দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ডা. শফিকুর রহমানকে। ব্যানারের পটভূমিতে রয়েছে তুষারাচ্ছন্ন পরিবেশ, নেকড়ে ও শীতল আবহের প্রতীকী চিত্র, যা পুরো নকশাটিকে সিরিজটির সঙ্গে মিলিয়ে দিয়েছে।

আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভায় অংশ নিতে সিলেট আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওইদিন বিকেলে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় তিনি বক্তব্য দেবেন। জনসভাকে সফল করতে সিলেটজুড়ে জামায়াতের পক্ষ থেকে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

এই প্রচারণার মধ্যেই ‘আওয়ার দাদু ইজ কামিং’ লেখা ফেস্টুনগুলো নগরের বিভিন্ন মোড়ে টাঙানো হয়েছে। ফেস্টুনে আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভার তারিখ উল্লেখ করা হয়েছে। নিচে আরও লেখা রয়েছে— ‘দাদু ফ্যান ক্লাব’।

এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, এই ধরনের ফেস্টুন সম্পর্কে তারা অবগত নন এবং কারা এগুলো টানিয়েছে সে বিষয়েও তারা জানেন না।

উল্লেখ্য, ‘গেম অব থ্রোনস’ সিরিজের শুরুতে দর্শকদের এমন এক জগতের সঙ্গে পরিচয় করানো হয়, যেখানে শীত, বিপদ ও অজানা আতঙ্ক সর্বত্র বিরাজমান। সিরিজটির অন্যতম প্রধান পরিবার স্টার্ক হাউসের মূলমন্ত্র ছিল ‘উইন্টার ইজ কামিং’, যার অর্থ— কঠিন সময় আসছে, সতর্ক থাকো। সেই জনপ্রিয় সংস্কৃতির রেফারেন্সই নতুনভাবে ব্যবহার করা হয়েছে সিলেটের এই আলোচিত ফেস্টুনে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটে আইফোনের জন্য বন্ধুকে খুন, লাশ ডোবায় ফেলা হয়েছে

সিলেটে আইফোনের জন্য বন্ধুকে খুন, লাশ ডোবায় ফেলা হয়েছে

সিলেটে রাগিব আলীর বাংলোতে সংঘর্ষ:  আহত ২, আটক ৫

সিলেটে রাগিব আলীর বাংলোতে সংঘর্ষ:  আহত ২, আটক ৫

ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

সিলেটে গৃহপরিচারিকাকে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ

সিলেটে গৃহপরিচারিকাকে হারপিক খাইয়ে হত্যার অভিযোগ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন