সিলেট

সিলেট মহানগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা কি সম্ভব নয়?

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১১:১৩ পিএম

সিলেট মহানগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা কি সম্ভব নয়?

সিলেট মহানগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা কি সম্ভব নয়?

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ-উল-ফিত্র পরবর্তী প্রীতি সভা ও সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্যে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ঈদ পূর্ববর্তী রাস্তা ও ফুটপাতের যানজট নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

আলোচনাকালে বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরশেনের ব্যস্ততম প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ পার্কিং সহ সকল ধরনের ভ্রাম্যমান ব্যবসায়ীদের দৌরাত্ম ঈদ উপলক্ষ্যে পণ্য ক্রয় করতে আসা ক্রেতা ও সাধারণ জনগণকে মারাত্মক বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। যা থেকে পরিত্রাণ পাওয়া আমরা নগরবাসীদের জন্য খুবই প্রয়োজন। কবে আমরা নগরবাসী রাস্তা ও ফুটপাতে নিব্রিঘ্নে চলাচল করতে পারবো? সিলেট মহানগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা কি সম্ভব নয়? সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানান বক্তারা। অন্যথায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে মহানগরীর সর্বস্তরের নাগরিকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন বক্তারা।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদের পরিচালনায় ঈদ-উল-ফিতর পরবর্তী প্রীতি সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরান জামাল জুয়েল (হল্যান্ড), সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সচেতন যুবসমাজের পক্ষ থেকে কালিপদ সূত্রধর, তরুণ রায় ও মোঃ সুহেল মিয়া।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

মন্ত্রিসভায় সিলেট বিভাগের সম্ভাব্যদের মধ্যে আলোচনায় সাত জন

মন্ত্রিসভায় সিলেট বিভাগের সম্ভাব্যদের মধ্যে আলোচনায় সাত জন

কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

বৃহস্পতিবার সিলেটের সব দোকানপাট বন্ধ

বৃহস্পতিবার সিলেটের সব দোকানপাট বন্ধ

কুশিয়ারা প্রকল্পে বিএসএফের বাধা, সিলেটের কৃষি খাতে ক্ষতি

কুশিয়ারা প্রকল্পে বিএসএফের বাধা, সিলেটের কৃষি খাতে ক্ষতি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন