সিলেট

লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২ মার্চ ২০২৫, ১১:২১ পিএম

লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লে. মো. মনিরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. দিদার চৌধুরী।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি নাসিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাশ্মির রেজা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, অর্থ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ খুররম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।

উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি নাদিরা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক, মহিলা সম্পাদক লিপি বেগম, সহকারী অধ্যাপক মো. মাসুক আহমদ, সজল চন্দ্র আচায্য, দবিরুল ইসলাম, মো. কামরুজ্জামান, আবুল কালাম, খালেদ মিয়া, অকিল উদ্দিন আহমদ, সফিক মিয়া প্রমুখ।

মানববন্ধন শেষে সুনামগঞ্জ সমিতির নেতৃবৃন্দ সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বরাবরে লামাকাজি (এম.এ খান) সেতু থেকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৮৪ সালে চালু হওয়া এই সেতুটির নির্মাণ ব্যয় ছিল ৭ কোটি টাকা এবং প্রায় ৪১ বছর ধরে সড়ক ও জনপথ বিভাগ টোল আদায় করছে। তারা দাবি করেন, বিগত ৪১ বছরে সেতুর নির্মাণ ব্যয়ের টাকা পুরোপুরি উঠেছে, তাই বর্তমানে সেতু থেকে টোল আদায় বেআইনী। বক্তারা দ্রুত সময়ের মধ্যে টোল আদায় বন্ধ করার আহ্বান জানান এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

ভূমিকম্পে কাঁপলো সিলেট, ক্ষয়ক্ষতির খবর নেই

ভূমিকম্পে কাঁপলো সিলেট, ক্ষয়ক্ষতির খবর নেই

অ্যাড. চৌধুরী আব্দুল হাই এর মৃত্যুতে এমইউ ইউনিভার্সিটির ভিসির শোক প্রকাশ

অ্যাড. চৌধুরী আব্দুল হাই এর মৃত্যুতে এমইউ ইউনিভার্সিটির ভিসির শোক প্রকাশ

ফেসবুকের বন্ধুত্ব থেকে প্রেম—দুই কিশোরীর অ্যাডভেঞ্চার থামল সিলেটে

ফেসবুকের বন্ধুত্ব থেকে প্রেম—দুই কিশোরীর অ্যাডভেঞ্চার থামল সিলেটে

হাদি হত্যার প্রতিবাদে উত্তাল সিলেট

হাদি হত্যার প্রতিবাদে উত্তাল সিলেট

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন