সিলেট

সিলেটসহ সারাদেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

সিলেটসহ সারাদেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর

সিলেটসহ সারাদেশে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। সরকার প্রতি লিটারে ২ টাকা হ্রাস করে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে নতুন দামে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি শুরু হয়েছে। বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে ভোক্তা পর্যায়ে দাম সমন্বয় করা হচ্ছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী জানুয়ারি মাসে তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতেই এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারির জন্য ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকা করা হয়েছে। অকটেনের দাম প্রতি লিটার ১২৪ টাকা থেকে কমে হয়েছে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দাম সিলেটসহ দেশের সব অঞ্চলে একযোগে কার্যকর রয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই

খালেদা জিয়ার মৃত্যু: আজ আধাবেলা সিলেটের সকল মার্কেট বন্ধ

খালেদা জিয়ার মৃত্যু: আজ আধাবেলা সিলেটের সকল মার্কেট বন্ধ

আজ থেকে রাত ৯টায় বন্ধ হবে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান

আজ থেকে রাত ৯টায় বন্ধ হবে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান

সিলেট রুটে ট্রেনের ভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর থেকে

সিলেট রুটে ট্রেনের ভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর থেকে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন